কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) ৫ম সভা
04 Apr 2026
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৬
26 Mar 2026
অনুষ্ঠান সূচি
আসসালামুয়ালাইকুম।কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) ৫ম সভা আগামী ০ঠা এপ্রিল ২০২৬ শনিবার সন্ধ্যা ৭.৩০ মিঃ মাতৃভূমি কমিউনিটি সেন্টার ,পি.সি রোড়, পাহাড়তলী চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
আলোচ্যসূচী:
১) শোক প্রস্তাব।
২) গত ৪র্থ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
৩) ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ এর হিসাব উপস্থাপন, পর্যালোচনা ও অনুমোদন।
৪) ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে সন্দ্বীপে ৬ষ্ঠ শ্রেণিতে (৯১ ব্যাচের সৌজন্যে) ছাত্র-ছাত্রী ভর্তি, লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা, ব্যানার স্থাপন, এসএসসি- ২০২৬ পরীক্ষার্থীদের কোচিং কার্যক্রম এবং ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ সংক্রান্ত হিসাব উপস্থাপন, অনুমোদন ও ধন্যবাদ প্রস্তাব।
৫) বর্তমান পরিষদের বিভিন্ন উপকমিটির কার্যক্রম পর্যালোচনা (১২৫ বছর উদযাপন, প্রকাশনা-২০২৭, প্রচার, অর্থ ও ওয়েবসাইট উন্নয়ন)।
৬। গঠনতন্ত্রের ১১ (ঘ) ধারা অনুযায়ী পদত্যাগজনিত কারণে সদস্য পদ শূণ্য হলে (ঙ) ধারা বলে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ।
৭) গঠনতন্ত্রের ধারা-১৩, মোতাবেক পরিষদের সাধারণ সভা-২০২৬ বিষয়ে আলোচনা।
৮) কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ে পরিষদ কর্তৃক শিক্ষকদের সম্মানী প্রদান প্রসঙ্গ (এপ্রিল২০২৬ থেকে জুনু২০২৭)।
৯) পরিষদের আজীবন ও দাতা সদস্য বৃদ্ধি এবং তহবিল সম্প্রসারণ।
১০) বিবিধ।