সম্প্রতিক খবর

।।।"১২৫ তম বর্ষে কার্গিল" স্মারকের জন্য লেখা আহ্বান।।।

বিস্তারিত

প্রিয় কার্গিলিয়ান
আসসালামু আলাইকুম/ আদাব।
আগামী বছর তথা ২০২৭ সালের শুরুতে আমাদের প্রিয় বিদ্যাপীঠ কার্গিল হাই স্কুল  ১২৫ তম বর্ষে উপনীত হচ্ছে। প্রিয় সংগঠন কার্গিল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এ উপলক্ষে বহুবিধ বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে একটি স্মারক (১২৫ তম বর্ষে কার্গিল) প্রকাশ করতে যাচ্ছে। এর সম্পাদক হিসেবে থাকছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক জনাব কানাই চক্রবর্ত্তী। একজন মানুষের শিক্ষাজীবনের সবচেয়ে আলোকজ্জ্বল অংশ স্কুলজীবনের স্মৃতি যা তিনি সমগ্র জীবন বহন করেন। প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় শিক্ষক বা প্রিয় সহপাঠীদের নিয়ে আমাদের মধুর স্মৃতিগুলো আমরা ইতিহাসের অংশ করে নিতে পারি কষ্ট করে লিখে ফেলার মাধ্যমে। সুতরাং সাহস করে উদ্যোগী হয়ে লিখুন, দ্রুত পাঠিয়ে দিন। লেখা ১০০০ শব্দের মধ্যে হতে হবে। 
লেখা পাঠানোর ঠিকানা:  ইমেইল:kargilian1902@gmail.com
হোয়াটসঅ্যাপ: 01815501773
লেখা পাঠানোর সর্বশেষ তারিখ: ৩০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ। 
স্মারক প্রকাশনা উপকমিটির পক্ষে
প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রহিম
সদস্য সচিব