সম্প্রতিক খবর

শোকবার্তা

বিস্তারিত

কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের বর্তমান কার্যনির্বাহী কমিটির সম্মানিত উপদেষ্টা ও সাবেক সভাপতি এবং সন্দ্বীপ এসোসিয়েশন - চট্টগ্রাম এর সাবেক সভাপতি ডা. মোঃ দেলওয়ার হোসেন এর স্ত্রী সুফিয়া বেগম চট্টগ্রাম নগরীর ডেলটা হসপিটালে আজ সন্ধ্যা ৭-২৫ টায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিষদের পক্ষ হতে আমরা গভীরভাবে শোকাহত। 
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

#জানাযা : আজ রাত ১১টায় কাতালগঞ্জ বড় মসজিদ, পাঁচলাইশ, চট্টগ্রাম।
          
কার্গিল সরকারি উচ্চ বিদ‍্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষে -
আবদুল হালিম নাসির,
প্রচার ও প্রকাশনা সম্পাদক।